চাঁদপুর-হাইমচরবাসীর উন্নয়নের রূপকার, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি প্রদানকৃত ত্রানসামগ্রী মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে জনসাধারনের মাঝে বিতরন করা হয়।
আজ ১২ই এপ্রিল মৈশাদী ইউনিয়নে ত্রানসামগ্রী ট্রাকযোগে প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পূর্ব হামানকর্দ্দি গ্রামের কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার ও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক সরকার ।
এসময় তারা উপস্থিত প্রত্যেককে সামাজিক দূরত নিশ্চিত করতে এবং ঘরে থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তারা মৈশাদী ইউনিয়নবাসীর পক্ষ থেকে ডা.দীপু মনি এম.পি'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছবি ও ক্যাপশন→ কাউছার খান


Post a Comment