চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতনেরর টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব সোহেল রুশদীর তত্তাবধানে করোনার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক এর চিঠির আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতনেরর টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
করোনা মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন অনুদান দেবেন সব সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদারাসার শিক্ষকসহ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত অধিদপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। দেশের ক্রান্তিকালে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন তারা। এ প্রেক্ষিতে শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরে পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে সব জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত ঐ চিঠি থেকে জানা যায়, ‘করোনা মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর এাণ তহবিলে একদিনের বেতন অনুদান দেবেন সব সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদারাসার শিক্ষকসহ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত অধিদপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা’। ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব অফিস ও সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তার অফিস বা প্রতিষ্ঠানে কর্মরত আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন থেকে এক দিনের সমপরিমাণ টাকা অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের খোলা অ্যাকাউন্টে (হিসাব নম্বর: 0200009382600) হিসাবে জমা দিতে বলা হয়েছে। ৯ এপ্রিলের মধ্যে টাকা পাঠাতে হবে। [যা ০৭ এপ্রিল ২০২০ তারিখে স্বাক্ষরিত]। আর শিক্ষক,কর্মকর্তা বা কর্মচারীদের তালিকা ও টাকা জমা দেয়ার রশিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে চিঠিতে। একইসাথে নির্ধারিত সময়ে টাকা জমা দিতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানকে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।’
জিলানী চিশতী কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতন সরকারি কোষাগারে জমা
Shshtali.com
0
Comments

Post a Comment