বিজ্ঞানের জন্য

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সরকারি নির্দেশনার আলোকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন অনলাইনে পাঠদান শুরু করেছেন।
সেই আলোকে সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়। গতকাল গণিত বিষয়ে একজন শিক্ষক অনলাইনে একজন শিক্ষক পাঠদান করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, ভূগোল ও পরিবেশ বিষয়ের বিভাগীয় প্রধান মো. ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ জানান, আজ থেকে অনলাইনে পাঠদান শুরু হলো। প্রযুক্তির মাধ্যমে পাঠদান এই প্রথম। আমরা চেষ্টা করছি কিভাবে আরো সুন্দর করে শিক্ষার্থীদের সাথে নিয়মিত যুক্ত করা যায়।

Post a Comment

Previous Post Next Post