বিজ্ঞানের জন্য

চাঁদপুর জেলায় গত শনিবারের ৪জন ও রোববারের ৩জনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত নন।
এ নিয়ে চাঁদপুরের ১৭জনের করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সবাই করোনামুক্ত। সোমবার সংগৃহীত ৪জনের নমুনা আজ মঙ্গলবার সকালে কুমিল্লা পাঠানো হয়েছে। এই ৪জনের রিপোর্ট এখন অপেক্ষমান। এর আগে সোমবার চাঁদপুরের ১০জনের করোনা রিপোর্ট পাওয়া গিয়েছিল। গত বৃহস্পতিবার চাঁদপুরের ৫টি উপজেলা থেকে এই ১০জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এ নিয়ে চাঁদপুর জেলায় সর্বমোট ২১জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৭জনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। ৪ জনের রিপোর্ট অপেক্ষমান। আর সর্বশেষ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে এক তরুণীকে সন্দেহভাজন হিসেবে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তার নুমনা সংগ্রহ করা হয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post