সুমন কুমার দত্ত: মানুষ মানুষের অসহায়ত্বে পাশে দাঁড়াতে বিত্তমান হতে হয় না। মনুষ্যত্ব ও সামর্থ্যানুযায়ী আন্তরিক হলেই সম্ভব অসহায়দের পাশে এগিয়ে আসা। তারই উদাহরণ চাঁদপুর সদর উপজেলার শাহ্তলীর হোসেন সরকার, শরীফ ভুঁইয়া ও শরীফ খান নামক তিন তরুণ।
করোনা প্রভাবে বর্তমান পরিস্থিতিতে কর্মহীন প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে নিজেদের সামর্থ্যানুযায়ী ত্রাণ সামাগ্রী পৌঁছে দিবে তারা।
উল্লেখ্য, তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার বেশ কয়েকজনও আর্থিক সহায়তা করেন।

Post a Comment